আগুনে পুড়ে গেলে তাৎক্ষণিক করণীয় বিষয় ঃ

পুড়ে যাওয়া রোগীর প্রাথমিক চিকিৎসা পুড়ে যাওয়া সাধারণত তিন ধরনের ১ম ডিগ্রী: তাপ লেগে চামড়া লাল হয়ে যায়। কোনো ফোস্কা পড়ে না। ২য় ডিগ্রী: চামড়া পুড়ে ফোস্কা পড়ে। ৩য় ডিগ্রী: পুড়ে যাওয়ার গভীরতা চামড়া ভেদ করে মাংস পর্যন্ত বিস্তৃত হয়। পুড়ে যাওয়া প্রাথমিক চিকিৎসা রোগীকে দ্রুত আগুনের উৎস থেকে সরিয়ে আনতে হবে। পরনের কাপড়ে আগুন লাগলে মোটা কাপড় বা কম্বল দিয়ে রোগীকে জড়িয়ে ধরতে হবে। এবং মাটিতে শুয়ে গড়াতে হবে। এতে আগুন নিভে যাবে। শরীরের যে অঙ্গ পুড়ছে সেখানে পানি ঢালতে হবে। ১ম ডিগ্রী পোড়ার ক্ষেত্রে শুধুমাত্র পানি ঢাললেই হবে, আর কোনো চিকিৎসার প্রয়োজন নেই। পানি ঢালতে হবে ১৫ মিনিট থেকে ২০ মিনিট। ২য় ডিগ্রী পোড়ার ক্ষেত্রে লম্বা সময় ধরে পানি ঢালতে হবে, ১-২ ঘণ্টা পর্যন্ত। এক্ষেত্রে ফোস্কা গরানোর দরকার নেই। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ৩য় ডিগ্রী পোড়ার ক্ষেত্রে যত দ্রুত সম্ভব রোগীকে হাসপাতালে নেওয়া উচিত। হাপাতালে নেওয়ার পূর্বে পোড়া স্থানে পানি ঢালতে হবে।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ